মদিনা
সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি শহর এবং আল মদিনাহ প্রদেশের রাজধানী। ভৌগোলিক স্থানাঙ্ক ২৪°২৮' উত্তর ৩৯°৩৬' পূর্ব।

এটি ইসলাম ধর্মালম্বীদের কাছে দ্বিতীয় পবিত্র শহর। উল্লেখ্য, মক্কায় মুজসলমানদের উপর বিধর্মীদের অত্যাচারের কারণ হজরত মুহম্মদ (সাঃ), মক্কা ত্যাগ করে মদিনার উদ্দেশে রওনা দিয়েছিলেন।

৬২২ খ্রিষ্টাব্দের ২২ সেপ্টেম্বর তিনি মদিনার নিকটবর্তী কুবা নামক স্থানে উপস্থিত হন। এবং এখানে তিনি একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন। বর্তমানে এই মসজিদটি কুবা মসজিদ বা মাজিদ আল-কুবা নামে খ্যাত। এখানে চারদিন অবস্থান করার পর ৬২২ খ্রিষ্টাব্দের ২৭ সেপ্টেম্বর (১২ রবিউল আওয়াল) তারিখে তাঁরা মদিনাতে পদার্পণ করেন। হজরতের থেকে মদিনায় যাওয়ার ঘটনাকে ইসলামের ইতিহাসে হিজরত নামে অভিহিত করা হয়। এখানে এসে ইনি তাঁর প্রচারণা অব্যাহত রাখেন। অল্পদিনের মধ্যেই ইহুদিরা ব্যতীত মদিনার প্রায় সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এ ছাড়া এই নগরীতে হজরত মুহম্মদ (সাঃ)-এর কবর রয়েছে। এসকল কারণে মদিনা মুসলমানদের কাছে পবিত্র নগরী হিসেবে বিবচিত হয়ে থাকে।

পূর্বে এই শহরটির নাম ছিল ইয়াসরিব (يثرب)। আল-কুরআন এর সুরা আহযাব এ ইয়সরিব শব্দটির উল্লেখ রয়েছে (আল-কুরআন ৩৩:১৩)। মদিনাকে আল মদীনা আল নববীইয়া বা 'নবীর শহর'ও বলা হয়ে থাকে।