অঙ্গীকর্
নামধাতু। সংস্কৃত অঙ্গীকর শব্দটি ক্রিয়ামূল হিসেবে ব্যবহৃত হয়।
    অঙ্গী {সংস্কৃত Öঅঙ্গ্ (চিহ্নিত করা) +অ (অ) =অঙ্গ।+ ইন্ (ইনি) অঙ্গীন্> অঙ্গী।} +কর {Öকৃ (করা) +অ (ট)}= অঙ্গীকর (বিশেষ্য)>Öঅঙ্গীকর।

এ
র ভাবগত অর্থ হলো− গ্রহণ করা, ধারণ করা। এই জাতীয় ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদের ব্যবহার গদ্যে লক্ষ্য করা যায় না। মধ্যযুগীয় বাংলা কবিতাতেও এর ব্যবহার ছিল। যেমন− রাধাভাব অঙ্গী করিয়াছে ভাল মতে/চৈতন্যচরিতামৃত। সূত্র : বঙ্গীয় শব্দকোষ/হরিচরণ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এই ক্রিয়ামূলের ব্যবহার নাই।