হ্রস্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো− অল্পভাব। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।


√হ্রস্ (অল্পভাব) + অ (ঘঞ্)=হ্রাস
√হ্রস্ (অল্পভাব) + ত (ক্ত)=হ্রসিত
√হ্রস্ (অল্পভাব) + ব (বন)=হ্রস্ব
       

এই ক্রিয়ামূল-জাত ণিজন্ত ক্রিয়ামূল হলো−
         
√হ্রস্ (অল্পভাব) +ই (ণিচ) =√হ্রাসি।