ইষি  
সংস্কৃত ণিজন্ত ক্রিয়ামূল।
√ইষি {√ইষ্ (ইচ্ছা করা) +ই (ণিচ)} এর ভাবগত অর্থ হলো- ইচ্ছা করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।

                        প্র-√ইষি (ইচ্ছা করা) +অন্ (ল্যুট)=প্রেষণ
                        প্র-√ইষি (ইচ্ছা করা) +ত (ক্ত)=প্রেষিত
                        প্র-
√ইষি (ইচ্ছা করা) +য (যৎ) = প্রেষ্য