সুষির যন্ত্র
[দেখুন:
বাদ্যযন্ত্র [অভিধান]
যে সকল বাদ্যযন্ত্রের ক্রিয়াত্মক অংশ
বায়ুপ্রবাহের দ্বারা প্রত্যক্ষভাবে বাদিত হয় বা বায়ুর অনুরণনে
সঙ্গীতোপযোগী ধ্বনি সৃষ্টি করে ,
তাদের সাধারণ নাম সুষির বাদ্যযন্ত্র বলা হয়। যেমন- অর্গা ন, ওবো,
কর্নেট, ক্ল্যা রিনেট, ট্রম্বোন, ট্রাম্পেট, তুব্ড়ি, তুরী, পিকোলো,
ফ্লাজোলেট্, বাঁশী, বেণু, বিউগল, ব্যাগপাইপ, ব্যাসুন, ভেরী,
রামশিঙ্গা, শঙ্খ, শানাই, শিঙ্গা, স্যাক্সোফোন, হর্ণ,
হারমোনিয়াম।
এই জাতীয় বাদ্যযন্ত্রকে তিনটি ভাগে ভাগ করা হয়।
ভাগগুলো হলো- বাঁশি, রিড ও মিশ্র।
- বাঁশি: এই জাতীয় যন্ত্রে প্রবাহিত বাতাস অনুরণিত হয়ে শব্দ উৎপন্ন
করে। বাদন প্রক্রিয়ার বিচারে একে দুই ভাগে ভাগ করা হয়। ভাগ
দুটি হলো- আড় বাঁশি ও সরল বাঁশি।
- আড় বাঁশি : মুখের সামনে আড়াআড়ি ধরে বাজানো হয়।
পূর্ব-ভারত, উত্তর ভারত ও দক্ষিণ ভারতে এই জাতীয় বাঁশি বাদিত হয়। স্থানভেদে এর
ভিন্ন ভিন্ন নাম পাওয়া যায়। যেমন-
- আড় বাঁশি: বাংলাদেশ ও উত্তর ভারতে ব্যবহৃত বাঁশি
বিশেষ।
- কনসার্ট ফ্লুট: পশ্চিমা অর্কেস্ট্রায় ব্যবহৃত ধাতুর তৈরি আড়
বাঁশি।
- টিপরাই বাঁশি :
বাংলাদেশ ও পূর্ব-ভারতে ছোট আড় বাঁশি
- দিজি: চীনে প্রচলিত আড় বাঁশি
- পিকোলো: পশ্চিমা অর্কেস্ট্রায় ব্যবহৃত ছোট আকারের আড় বাঁশি
- বেণু: দক্ষিণ ভারতে ব্যবহৃত আড় বাঁশি। এতে
সাধারণত ৮টি ছিদ্র থাকে।
- উলম্ব বাঁশি: মুখের সামনে সরলভাবে ধরে বাজানো হয়।
- নেই: মধ্যপ্রাচ্যের তুর্কি ও আরব অঞ্চলের উলম্ব বাঁশি
- প্যান পাইপ: পাশ্চাত্যে ব্যবহৃত উলম্ব বাঁশি।
- রেকর্ডার: পাশ্চাত্যে স্কুলে ব্যবহৃত উলম্ব বাঁশি।
- শাকুহাচি: জাপানের উল্লম্ব বাঁশি
- সরল বাঁশি: বাংলাদেশ ও উত্তর ভারতে ব্যবহৃত গ্রাম্য বা লোক গানে
ব্যবহৃত বাঁশি
বিশেষ।
- রিড: এই জাতীয় শুষির যন্ত্রে বায়ু কোনো পাতলা পাতকে অনুরণিত করে
শব্দ উৎপন্ন করে। বায়ু-প্রবাহের উৎস ও বাদন পদ্ধতির রিড যন্ত্র ভাগ করা হয়।
- বায়ু-প্রবাহের উৎস: হাপর বা সরাসরি মুখে দিয়ে বায়ু প্রবাহের উৎস হতে
পারে। যেমন মাউথ অর্গযান সরাসরি মুখে দিয়ে বায়ু সঞ্চালিত করা হয়। হারমোনিয়ামে
হাপরের সাহায্যে বায়ু সঞ্চালিত হয়।
রিডের ব্যবহারিক প্রকৃতি হতে পারে দুই প্রকার। প্রকার দুটি হলো- মুক্ত রিড ও
বদ্ধ রিড।
- মুক্ত রিড: এই জাতীয় যন্ত্রে বাদিত পাত অংশ স্বাধীনভাবে বায়ু
প্রবাহের কারণে স্পন্দিত হয়। যেমন-
- এ্যাকোর্ডিয়ন: ইউরোপীয় লোকসঙ্গীতে ব্যবহৃত যন্ত্র
- কনসার্টিনা: ইউরোপীয় লোকসঙ্গীতে ব্যবহৃত এ্যাকোর্ডিয়নের চেয়ে ছোট
মাপের যন্ত্র
- খেন: লাওস ও থাইল্যান্ডে প্রচলিত মুখ অর্গান
- মেলোডিকা: কীবোর্ডযুক্ত রিড যন্ত্র
- রিড অর্গান: পাশ্চাত্য
রিডজাতীয় যন্ত্র
- শেং: চীনে প্রচলিত
অর্যন জাতীয় বাদয্যন্ত্র
-
হারমোনিয়াম: ভারত ও পাশ্চাত্যে ব্যবহৃত যন্ত্র
- হারমোনিকা (মাউথ অর্গযান): ইউরোপীয় লোকসঙ্গীতে মুখে বাদিত ব্যবহৃত যন্ত্র
- হুলুসি: চীনে প্রচলিত
রিড যন্ত্র
- বদ্ধ রিড: এই যন্ত্রগুলোতে রিডটি কোনো স্থির তল বা অন্য একটি রিডের গায়ে আঘাত করে শব্দ তৈরি করে।
- বাউ: চীনে প্রচলিত রিড যন্ত্র
- শানাই: ভারতীয়
রিডজাতীয় যন্ত্র
- মিশ্র: এই জাতীয় শুষির যন্ত্রের
একাংশ বায়ুর আন্দোলনে বাঁশি বাজে, অন্য অংশে রিড জাতীয় যন্ত্র বাজে।
- পাউপ অর্গান: পাশ্চাত্য
বাদ্য যন্ত্র। বাঁশি এবং রিডের মিশ্র রূপ।