অভিলাষিণী
বানান্ বিশ্লেষণ :অ+ভ্+ই+ল্+আ+স্+ই+ণ্+ঈ
উচ্চারণ:
o.bhi.la.ʃi.ni (ও.ভি.লা.শি.নি)
শব্দ-উৎস: সংস্কৃত অভিলাষিণী > বাংলা  অভিলাষিণী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অভি-
লষ্ (ইচ্ছা করা) + ইন্ (ণিনি), কর্তৃবাচ্য + ঈ (ঈপ্)
পদ: বিশেষণ
অর্থ: যে কোনো কিছু পাওয়ার বা অর্জনের জন্য প্রবল ইচ্ছা পোষণ করে এমন নারী
সমার্থক শব্দাবলি: আকাঙ্ক্ষিণী, প্রত্যাশিণী, কামনাকারিণী, বাসনাকারিণী, লালায়িতা
বিপরীতার্থক শব্দ: অভিলাষী  [পুংলিঙ্গার্থে]