আয়মাদারি
বানান বিশ্লেষণ: আ+য়্+অ+ম্+আ+দ্+আ+র্+ই
উচ্চারণ: আয়্.মা.দা.রি [aĕ.ma.d̪a.ri]
শব্দ-উৎস:
আরবি আঈমা>
বাংলা আয়মা
+ফার্সি
دار
দার= আয়মাদার+ ই
পদ: বিশেষ্য
অর্থ:
ভারতবর্ষে মুসলিম শাসনামলে মুসলমান ধর্মীয় পণ্ডিতদের জন্য প্রদানকৃত নিষ্করভূমিকে বলা হতো আয়মা।
আর এই আয়মার অধিকারীদের বলা হতো আয়মাদার। আয়মা বা নিষ্কর ভূমি ভোগের মাধ্যমে
আয়মাদার হিসেবে ধর্মীয় কাজকর্ম করাকে বলা হতো আয়মাদারী।
সূত্র:
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।