দর্পহীন
বানান বিশ্লেষণ: দ্+র্+প্+অ+হ্+ঈ+ন্+অ
উচ্চারণ: d̪ɔrp..po.ɦin [দর্‌প্.পো.হিন্]
শব্দ-উৎস: সংস্কৃত দর্পহীন >বাংলা দর্পহীন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দর্প {
দৃপ্ (গর্ব) + অ (ঘঞ্), ভাববাচ্য}+ হীন { হা (ত্যাগ করা) + ত (ক্ত), কর্মবাচ্য}
পদ:
বিশেষণ
অর্থ: যার ভিতরে কোনো দর্প বা গর্ব নেই এমন।
সমার্থক শব্দাবলি: অকত্থন, অগর্ব, অগর্বিত অগর্বী , অনহংকারী , অনহংকৃত , অনুদ্ধত , অহংকারশূন্য , গর্বরহিত , গর্বহীন , দর্পহীন , দর্পশূন্য , নিরহংকারী, বিনীত।
সূত্র :