পাশা
বানান বিশ্লেষণ: পা+আ+শ্+আ
উচ্চারণ:
pa.ʃa
(পা.শা)
শব্দ-উৎস:
সংস্কৃত
পাশক>প্রাকৃত পাসজ>
বাংলা
পাশা, পাসা
পদ: বিশেষ্য
অর্থ: পাশা নামক খেলা বা পাশা খেলার ঘুঁটি
সমার্থক শব্দাবলি:
অক্ষ, পাশা,
পাশক, পাশার ঘুঁটি
শব্দ-উৎস:
সংস্কৃত
পাশক>প্রাকৃত পাশা>
বাংলা
পাশা
পদ: বিশেষ্য
অর্থ: কোদালের প্রান্তীয় গোলাকার অংশে হাতল ঢোকানোর জন্য
পাশবদ্ধের মতো ধাতব বলয় বিশেষ।
শব্দ-উৎস:
সংস্কৃত পাষক> মাগধী
প্রাকৃত পাশঅ>
বাংলা
পাশা
পদ: বিশেষ্য
অর্থ: কর্ণভূষণ বিশেষ।
সমার্থক শব্দাবলি: পাশা, কানপাশা
শব্দ-উৎস:;তুর্কী পাশা>
বাংলা
পাশা
পদ: বিশেষ্য
অর্থ: তুরস্কের অভিজাত উচ্চপদস্থ রাজকর্মচারী। যেমন
কামাল পাশা
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান। সুবলচন্দ্র
মিত্র।