উ
আন্তর্জাতিক ধ্বনিলিপি : u
ইউনিকোড : u+0989
এর কার চিহ্ন =ু। এর ইউনিকোড=u+09C1।

বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
সমার্থকশব্দসমূহ (synonyms): : উ, হ্রস্ব-উ।

বর্ণপরিচিতি :

এই বর্ণের নাম হ্রস্ব-উ। বাংলা বর্ণমালার এবং স্বরবর্ণের পঞ্চম বর্ণ। ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়ে ু ' (হ্রস্ব-ঊকার) চিহ্ন হিসাবে বসে। যেমন : ক্+উ = কু। প্রকৃতপক্ষে ু হলো স্বাভাবিক উ-কারের চিহ্ন। কিন্তু বাংলা লিখন পদ্ধতিতে উ-কার পাঁচরকম চিহ্নে পাওয়া যায়। এই চিহ্নগুলো হলো−

উ এর উচ্চারণ প্রকৃতি []
স্বরধ্বনি, মৌলিক, সংবৃত, পশ্চাৎ,
বর্তুলাকার। এই ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পশ্চাৎ-তালু বরাবর উঠবে এবং তালু ও জিহ্বার মধ্যবর্তী অঞ্চলের স্থানকে সঙ্কুচিত করবে। কিন্তু ঠোঁট গোলাকৃতি ধারণ করবে।

উল্লেখ্য,
বর্তুলাকার স্বরধ্বনিগুলোর ভিতর অ-ধ্বনিটির ক্ষেত্রে দেখা যায়, ঠোঁট দুটো বড় ধরনের গোলাকার অবস্থায় পৌঁছায়। মাঝারি ধরনের গোলাকার অবস্থার সৃষ্টি হয়- ও-এর ক্ষেত্রে। কিন্তু উ উচ্চারণের সময়, ঠোঁট দুটো গোলাকার হয়ে সর্বোচ্চ সঙ্কোচন মাত্রায় পৌঁছায়। এই বিচারে এই ৩টি ধ্বনি উচ্চারণের ক্রমমান হলো-

     অ>ও>উ

উ-এর লিপি পরিচিতি
অন্যান্য বাংলা লিপির মতই ব্রাহ্মীলিপি থেকে 'উ' উদ্ভূত হয়েছে।
                                       দেখুন : উ-এর লিপি পরিচিতি
 


উ
সংস্কৃত৪
উ >বাংলা১ উ )।
কৃৎ প্রত্যয়। এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে, বিভিন্ন পদ তৈরি করে, সেগুলো হলো-

√বহ্ (বহন করা) +উ=বধূ।


উ (উঙ্)

সংস্কৃত৪ উ (উঙ্)>বাংলা১ উ (উঙ্)।
কৃৎ প্রত্যয়। এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে, বিভিন্ন পদ তৈরি করে, সেগুলো হলো-

√বন্ধ্ (বন্ধন করা) +উ (উঙ্)=বধূ।
 


উ (উন্)
সংস্কৃত৪
উ (উন)>বাংলা১ উ (উন)।
কৃৎ প্রত্যয়। এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে, বিভিন্ন পদ তৈরি করে, সেগুলো হলো-
√খর্জ (চুলকানো) +উ (উন) =খর্জু
√খর্জ (চুলকানো) +উ (কূ) =খর্জূ
 


উ (কু)
সংস্কৃত৪ উ (কু)>বাংলা১ উ (কু)।
কৃৎ প্রত্যয়। এই প্রত্যয় যুক্ত হওয়ার নির্দেশ বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে দেখা যায়। যেমন-
১.
উ (কু)। বঙ্গীয় শব্দকোষ/হরিচরণ বন্দ্যোপাধ্যায়।
২. উ।
সরল বাঙ্গালা ভাষার অভিধান/সুবলচন্দ্র মিত্র।

এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে থাকে, তার তালিকা- √অশ্ >অংশু, √কট>কটু


উ (কূ)
সংস্কৃত৪
উ (কূ)>বাংলা১ উ (কূ)।
কৃৎ প্রত্যয়। এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে, বিভিন্ন পদ তৈরি করে, সেগুলো হলো-
√খর্জ (চুলকানো) +উ (কূ) =খর্জূ


উ (ডু)
সংস্কৃত৪ প্রত্যয় উ (ডু)>বাংলা১ উ (ডু)।
কৃৎ প্রত্যয়। এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে থাকে, তার তালিকা-
বিশেষ্য ক (মুখ)-√কু (শব্দ করা) +উ (ডু)=কু