ঊর্ধ্ব
বানান বিশ্লেষণ: ঊ + র্ + ধ্ + ব্ + অ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: urd̪ʰo
শব্দ-উৎস:
সংস্কৃত ঊর্ধ্ব>
বাংলা ঊর্ধ্ব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: উদ্-
√
হা
(গমন করা) +
অ (ড)
পদ: বিশেষ্য
অর্থ:
১. যা উপরের দিকে স্থিত
সমার্থক শব্দাবলি: উপরের দিক, উপরিভাগ
২. উচ্চ নিম্ন অবস্থানের বিচারে উচ্চস্থানের পরিমাপ
সমার্থক শব্দাবলি: উচ্চতা
বিপরীতার্থক শব্দাবলি:
- অধঃ: (সবচেয়ে যথাযথ তৎসম বিপরীত শব্দ)। যা নিচে অবস্থিত।
- নিম্ন: যা নিচের দিকে স্থিত।
- নিচ: (তদ্ভব/চলিত রূপ)।
- তলদেশ: উপরিভাগের সরাসরি বিপরীত।
- পাদদেশ: কোনো কিছুর নিচের অংশ (যেমন: পাহাড়ের পাদদেশ)।
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান । আবু ইসহাক। চৈত্র ১৪০৯/এপ্রিল ২০০৩।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি. আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান স্বরবর্ণ অংশ। আবু ইসহাক। ফাল্গুন ১৪০৪/ফেব্রুয়ারি ১৯৯৮।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
wordnet 2.1