সংযোগ
দুই বা ততোধিক সত্তা, স্থান, ব্যক্তি, বস্তু বা ঘটনার মধ্যে প্রতিষ্ঠিত যুক্ত বা সংলগ্ন থাকার অবস্থা।
ঊর্ধ্বক্রমবাচকতা {
{সংযোগ । সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
connection, connexion, connectednessn

ব্যাখ্যা: সংযোগ হলো এমন একটি সম্পর্ক, যার দ্বারা দুই বা ততোধিক সত্তা, ব্যক্তি, স্থান, বস্তু বা ঘটনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এই সংযোগ বাস্তব, ধারণাগত, কার্যগত, স্থানিক, কালগত, কারণগত বা যোগাযোগমূলক হতে পারে। সংযোগ নিজে দৃশ্যমান কোনো বস্তু নয়; এটি বিভিন্ন সত্তার মধ্যে বিদ্যমান যোগসূত্র বা সংশ্লিষ্টতার বিমূর্ত প্রকাশ।

অধঃক্রমবাচকতা