অনির্দিষ্ট সত্তা
যে সত্তাকে সুনির্দিষ্ট নামে চিহ্নিত করা হয়নি; অর্থাৎ কোনো অনির্দিষ্ট বা অজ্ঞাত সত্তা।
অধঃক্রমবাচকতা
{অনির্দিষ্ট সত্তা |
দৈহিক সত্তা |
সত্তা|}
ইংরেজি:
thing
ব্যাখ্যা: দৈহিক সত্তার অধিকারী এমন কোনো বস্তু বা লক্ষ্যবস্তুকে যখন সুনির্দিষ্ট নামে উল্লেখ করা হয় না বা তার পরিচয় জানা থাকে না, তখন তাকে সাধারণভাবে অনির্দিষ্ট সত্তা
বলা হয়। এটি কোনো নির্দিষ্ট শ্রেণির নাম নয়; বরং অজ্ঞাত, অনির্দিষ্ট বা নাম উল্লেখ না করা কোনো দৈহিক সত্তাকে নির্দেশ করার জন্য ব্যবহৃত একটি সাধারণ পরিভাষা।
অধঃক্রমবাচকতা
(part, piece):
প্রাকৃতিক কোনো লক্ষ্যবস্তুর পৃথক কোনো অংশ।
নির্মাণ একক
(unit, building block):
প্রাকৃতিক অবিভাজ্য একক সত্তা, যা গাঠনিক একক হিসেবে কাজ করে।
জলাঙ্গী
(body of water, water:
জল দ্বারা আবৃত পৃথিবীর উপরিতলের অংশ (যেমন নদী বা হ্রদ বা মহাসাগর)।
বস্তু
(object)
যে কোনো স্বতন্ত্র দৈহিক সত্তা, যা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপলব্ধি করা যায় এবং স্থান দখল করে থাকে।