বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে
পাঠ ও পাঠভেদ:

প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে

        বাঁশিতে সে গান খুঁজে।

প্রেমেরে বিদায় ক’রে দেশান্তরে

        বেলা যায় কারে পূজে ॥

বনে তোর লাগাস আগুন, তবে ফাগুন কিসের তরে—

        বৃথা তোর ভস্ম-’পরে মরিস যুঝে ॥

   ওরে, তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি

        কী লাগি ফিরিস পথে দিবারাত—

যে আলো শতধারায় আঁখিতারায় পড়ে ঝ’রে

      তাহারে কে পায় ওরে নয়ন বুজে ?।