বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে।

পাঠ ও পাঠভেদ:

কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে।

পাই নে সময় গানে গানে ॥

পথ আমারে  শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে,

চলি যে কোন্ দিকের পানে গানে গানে ॥

দাও না ছুটি, ধর ত্রুটি,  নিই নে কানে।

মন ভেসে যায় গানে গানে।

আজ যে কুসুম-ফোটার বেলা,   আকাশে আজ রঙের মেলা,

সকল দিকেই আমায় টানে  গানে গানে॥