বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে।
পাঠ ও পাঠভেদ:

বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে।

পথ জুড়ে কি করবি বড়াই, সরতে হবে ॥

        লুঠ-করা ধন ক’রে জড়ো  কে হতে চাস সবার বড়ো—

এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে।

নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে ॥

নীচে বসে আছিস কে রে, কাঁদিস কেন ?

লজ্জাডোরে আপনাকে রে বাঁধিস কেন ?

       ধনী যে তুই দুঃখধনে  সেই কথাটি রাখিস মনে—

ধুলার ’পরে স্বর্গ তোমায় গড়তে হবে—

বিনা অস্ত্র, বিনা সহায়, লড়তে হবে ॥