বিষয়: পূজা
শিরোনাম:  মন, জাগ' মঙ্গললোকে অমল অমৃতময় নব আলোকে

পাঠ ও পাঠভেদ:

মন, জাগ' মঙ্গললোকে অমল অমৃতময় নব আলোকে

                 জ্যোতিবিভাসিত চোখে ॥

হের' গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গ জীবনসাগর

নির্মল প্রাতে বিশ্বের সাথে জাগ’ অভয় অশোকে ॥