বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ভোরের বেলায় কখন এসে  পরশ করে গেছ হেসে
পাঠ ও পাঠভেদ:

 ভোরের বেলায় কখন এসে  পরশ করে গেছ হেসে ॥

আমার ঘুমের দুয়ার ঠেলে  কে সেই খবর দিল মেলে—

জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ॥

মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে।

মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে।

হৃদয় যেন শিশিরনত ফুটল পূজার ফুলের মতো—

জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে ॥