বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ
আমার উম্মত তরানী মোহাম্মদ ও সাধু ভাই।
আমার উম্মত তরানী মোহাম্মদ॥
নবীজির কলেমা পড়ি, আখেরে ধরিলাম পাড়ি
কাণ্ডারি হইবা মোহাম্মদ॥
চোখের নিমিষে ঐ পাড়ি জমাইবে রে
আল্লা তরাইবে, সরাইয়া বিপদ।
সাধু ভাই।
নবীজির উম্মতের ডুরি, ধরিও মজবুত করি,
কখন জানি ছুটিয়া না যায়।
যেমন অন্ধের লড়ি, হস্তে না থাকিলে রে
ও যেমন পন্থে বসি করবে হায় হায়।
সাধু ভাই।
নবীজির উম্মতের ভেলা, সাজাইও নিশার বেলা,
তিন তারে বাজাই গৎ
বুলেতে মিশাই লজ্জত
খাইবে কমলা, পুষ্পের শরবত,
সাধু ভাই।
অধীন শেখ ভানু বলে, নবীজির চরণ তলে
আমি অধীনে জাগা যেন পাই॥
হাশরের ময়দানে ধূপের জ্বলনে রে,
আল্লা আমারে নি করিবায় রেহাই।
ও সাধু ভাই।
পর্যায়
তথ্যসূত্র