বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ১২
আমি তোমায় ডাকি বন্ধুরে ও বন্ধু না পাইলাম উদ্দেশ
না পাইলাম তুই বন্ধুর উদ্দেশ॥
বন্ধুও,সাজাইয়া বাসর রইলায় একেশ্বর
কান্দিয়া পোহাইলাম নিশি না পাইলাম দোসর॥
তোর লাগিয়া বন্ধু কান্দিয়া কান্দিয়া রজনী হইল শেষ
না পাইলাম তুই বন্ধুর উদ্দেশ॥
বন্ধুও, সাপে দংশিল যারে, সে কইতে পারে কেমন যন্ত্রণা গো
তার পরাণ কি যে করে বিষের অঙ্গারে বন্ধু
অঙ্গ জরজর, যারে মারিল সাপে নেছ
না পাইলাম তুই বন্ধের উদ্দেশ॥
আমার দুঃখের কপাল রইল চিরকাল
মরিলে হইত ভালা, পুরাইত জঞ্জাল॥
প্রাণ তেজিমু রে বন্ধু, সরোবরে কলসে বান্ধিয়া কেশ
না পাইলাম তুই বন্ধুর উদ্দেশ॥
কুলুবিন মুমেনিন শুনি চিরদিন
হাদিসে চাইনে তালাশিয়ে
অধীন শেখ ভানু বলে রে বন্ধু, আপনা দিলে
দেখলে না কইরে কোশেশ
না পাইলাম তুই বন্ধুর উদ্দেশ॥
পর্যায়
তথ্যসূত্র