বিষয় : শেখ ভানু রচিত গান
শিরোনাম : খুইজা না পাইলাম তারে নিকুঞ্জ মন্দিরে
গান সংখ্যাঃ ৩৮
খুইজা না পাইলাম তারে নিকুঞ্জ মন্দিরে
হায় রে বৃথা গেল মোর সাধন ও ভজন
যদি না পাইলাম তারে রে॥
আট কুঠরি নয় দরজা চন্দ্র চলা চল
এমন আজব মহল হায় রে
ও তার চেহেল ভাগে শক্ত লাগে,
পাই না তারে নিহার কইরে
খুঁইজ্যা না পাইলাম তারে নিকুঞ্জ মন্দিরে॥
সেই মহলে শামা জ্বাইলে সাধু মহাজন
করে প্রেম আরাধনা হায় রে
ও অবস্ত্র বলে হস্ত জুড়ে অশ্রুধারা আপনি ঝরে
খুঁইজ্যা না পাইলাম তারে নিকুঞ্জ মন্দিরে॥
উর্ধ্ব পাতালে খেলা জপে আল্লাহু
কোথায় থাকে রূহু হায় রে
ও সে রূহের ছায়া থাকতে কায়ায় দেখতে পায় পির ধরে
খুঁইজ্যা না পাইলাম তারে নিকুঞ্জ মন্দিরে॥
পাঁচ আন পাঁচ্চ দ্বিদমে করো সার
করো জিগির 'আল্লাহু' হায় রে
ও তার হইতে থাকবে স্মরণ, বেগম সিন্ধু যাবে ছাই রে
খুঁইজ্যা না পাইলাম তারে নিকুঞ্জ মন্দিরে॥
ভানু বলে আহা মরি, গেল এ জীবন
না পাইলাম দরশন হায় রে
জিতে যদি না পাইলাম মরলে কি পাব তারে
খুঁইজ্যা না পাইলাম তারে নিকুঞ্জ মন্দিরে॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৫৪