বিষয় : শেখ ভানু রচিত গান
শিরোনাম : ওরে দুনিয়া স্বপনের ঘর
গান সংখ্যা : ৩২
ওরে দুনিয়া স্বপনের ঘর
ডাক দিলে চলিয়া যাইবে
ও মন কয়বর ভিতর ।
ওরে দুনিয়া স্বপনের ঘর॥
ওরে মনকির নাকির দুই ফিরিস্তা
কয়বরে আসিবে তারা
ছিরে বসিয়া জিজ্ঞাসিবা কোছের আমল
জবাব দিবে বান্দা তারই উপর
ওরে দুনিয়া স্বপনের ঘর॥
ওরে কার ভরসা করো মন রে
কে তোর আপনা হইবে
মুর্শিদ বিনে কাণ্ডারি নাই
এই দুনিয়ার উপর
ওরে দুনিয়া স্বপনের ঘর॥
ওরে ভাবিয়া শেখ ভানু বলে
এই দুনিয়ায় তুই কয়দিন রবে
দিনে দিনে দিন গুয়াইবে
আখেরে চলিয়া যাইবে
ও তুই কয়বর ভিতর
ওরে দুনিয়া স্বপনের ঘর॥
পর্যায়
তথ্যসূত্র