বিষয় : শেখ ভানু রচিত গান
শিরোনাম : তুই বন্ধের পিরিতিরে হারাইলাম জাতি কুল
গান সংখ্যা : ৪৩
তুই বন্ধের পিরিতিরে হারাইলাম জাতি কুল
লোকে ডাকে কলঙ্কিনী, হাসাইলে গোকুল
অন্তরে হইল শূল॥
আগর চন্দন সোয়া নানা জাতি কুল
ওরে তোর লাগিয়া সাজাইলাম
মন্দির লাহুলরে
আমার যে আশা আছিল মনে সে হইল
আদুলা
ওরে মেওয়ার বাগানে যেমন বঞ্চিত বুলবুল
অন্তরে হইল শূল॥
অধীন শেখ ভানু বলে, ভাবিয়া গেল দু কূল
ও তার আশায় আশে দিন তো গেল
অন্তরে হইল শূল॥
পর্যায়
- বিষয়াঙ্গ : ধর্মসঙ্গীত (রাধাকৃষ্ণ)
- সুরাঙ্গ : তথ্য পাওয়া যায়নি
তথ্যসূত্র
- ১. বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৫৯