সাইবেরিয়া
Sibaria
রাশিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল জুড়ে বিস্তৃত এক সুবৃহৎ অঞ্চলের নাম সাইবেরিয়া। প্রশাসনিকভাবে সাইবেরিয়া শব্দটি রাশিয়ায় দুটি অর্থে ব্যবহৃত হয়। একটি হলো ভৌগোলিক বিশাল অঞ্চল, আর অন্যটি হলো নির্দিষ্ট একটি প্রশাসনিক জেলা বা ফেডারেল ডিস্ট্রিক্ট।

১. সাইবেরিয়া ভৌগোলিক অঞ্চল: সাইবেরিয়ার আয়তন প্রায় ১ কোটি ৩১ লক্ষ বর্গকিলোমিটার, যা রাশিয়ার মোট ভূখণ্ডের প্রায় ৭৭ শতাংশ। এবং পৃথিবীর মোট স্থলভাগের প্রায় ১০ শতাংশ জুড়ে রয়েছে এই অঞ্চল। এটি কানাডা বা পুরো ইউরোপ মহাদেশের চেয়েও বড়। এর মূল ভিত্তি হলো- সাইবেরিয়ান ক্র্যাটন

ভৌগোলিক সীমানা:

ভূপ্রকৃতি ও জলবায়ু জলবায়ু: সাইবেরিয়া এর চরমভাবাপন্ন শীতের জন্য পরিচিত। এখানে বিশ্বের শীতলতম জনপদ 'ওইমিয়াকন' অবস্থিত । যেখানে তাপমাত্রা মাইনাস -৫০°C এর নিচে নেমে যায়।

খনিজ সম্পদ: এই অঞ্চলটি খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং হীরার বিশাল ভাণ্ডার। রাশিয়ার মোট সম্পদের একটি সিংহভাগ এখান থেকে আসে।

বনজ সম্পদ ও কাঠ শিল্প: সাইবেরিয়ার বিশাল অংশ জুড়ে রয়েছে পৃথিবীর বৃহত্তম নিরবিচ্ছিন্ন বনাঞ্চল 'তাইগা'। এটি বিশ্বের অন্যতম প্রধান কাঠের উৎস। রাশিয়ার মোট বনজ সম্পদের প্রায় ৪০% সাইবেরিয়ায় অবস্থিত। এখান থেকে প্রচুর পরিমাণে কাঠ ও মণ্ড বিদেশে রপ্তানি করা হয়।

ভারী শিল্প ও উৎপাদন: সোভিয়েত আমল থেকেই সাইবেরিয়াকে শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছিল। ধাতু শিল্প: নিকেল এবং অ্যালুমিনিয়াম উৎপাদনে সাইবেরিয়া বিশ্বে শীর্ষস্থানীয়। ক্রাসনোয়ারস্ক ও ব্রাটস্ক শহরে বিশ্বের বৃহত্তম অ্যালুমিনিয়াম শোধনাগারগুলো অবস্থিত।

জলবিদ্যুৎ: সাইবেরিয়ার শক্তিশালী নদীগুলো (যেমন: ইয়েনিসেই ও আঙ্গারা) ব্যবহার করে বিশাল বিশাল জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে, যা এই অঞ্চলের ভারী শিল্পকে সস্তায় বিদ্যুৎ সরবরাহ করে।

কৃষি : যদিও সাইবেরিয়ার উত্তরাংশ চাষাবাদের জন্য অনুপযুক্ত, তবে এর দক্ষিণাঞ্চল কৃষি ক্ষেত্রে বেশ উন্নত। দক্ষিণ সাইবেরিয়ায় প্রচুর পরিমাণে গম, বার্লি, ওটস এবং রাই চাষ হয়।
পশুপালন: এই অঞ্চলে গরু এবং ঘোড়া পালন করা হয়। উত্তরের তুন্দ্রা অঞ্চলে হরিণ পালন স্থানীয় অর্থনীতির বড় অংশ।

উল্লেখযোগ্য প্রাণী: সাইবেরিয়ার প্রাণীরা সাধারণত ঘন পশম এবং চর্বির স্তরের অধিকারী হয় যাতে তারা হিমাঙ্কের নিচের তাপমাত্রায় টিকে থাকতে পারে। এই জাতীয় উল্লেখযোগ্য প্রাণীগুলো হলো-

উল্লেখযোগ্য উদ্ভিদ: সাইবেরিয়ার উল্লেখযোগ্য উদ্ভিদ পাওয়া যায় তাইগা বনাঞ্চলে।

সাইবেরিয়ার নদী: সাইবেরিয়ার বিশাল ভূখণ্ড বিশ্বের কিছু বড়বড় নদী রয়েছে। সাইবেরিয়ার নদীগুলোতে শীতকালে বরফের স্তর এতটাই পুরু হয় যে মানুষ সেখানে বরফ কেটে মাছ ধরে এবং নদীকেই মহাসড়ক হিসেবে ব্যবহার করে যাতায়াত করে। একে বলা হয় 'উইন্টার রোডস' (Winter Roads)

এখানকার নদীগুলো মূলত দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরে পতিত হয়েছে। সাইবেরিয়ার প্রধান তিনটি নদী ব্যবস্থাকে একত্রে "গ্রেট সাইবেরিয়ান রিভার্স" বলা হয়। এগুলো হলো-

সাইবেরিয়ার হ্রদ: সাইবেরিয়ায় বেশ কিছু হ্রদ রয়েছে। এগুলো হলো-

সাইবেরিয়ার জলাভূমি:  হ্রদের পাশাপাশি সাইবেরিয়ায় রয়েছে পৃথিবীর বৃহত্তম জলাভূমি— ভাস্যুগান জলাভূমি (Vasyugan Swamp)। এটি পশ্চিম সাইবেরিয়ায় অবস্থিত এবং আয়তনে সুইজারল্যান্ডের চেয়েও বড়! এটি পৃথিবীর অন্যতম প্রধান কার্বন শোষণকারী অঞ্চল হিসেবে কাজ করে। 

২. সাইবেরিয়ান ফেডারেল ডিস্ট্রিক্ট (Siberian Federal District)
রাশিয়া বর্তমানে ৮টি প্রধান ফেডারেল ডিস্ট্রিক্টে বিভক্ত। এর মধ্যে সাইবেরিয়ান ফেডারেল ডিস্ট্রিক্ট হলো মূল প্রশাসনিক ইউনিট, যার সদর দপ্তর বা প্রশাসনিক কেন্দ্র হলো নভোসিবির্স্ক
(Novosibirsk)। প্রতিটি ফেডারেল ডিস্ট্রিক্টের প্রধান হিসেবে একজন 'প্রেসিডেন্সিয়াল এনভয়' (Presidential Envoy) থাকেন, যাকে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট নিয়োগ দেন। তিনি মূলত কেন্দ্রীয় সরকারের সাথে আঞ্চলিক সরকারগুলোর সমন্বয় করেন।

এই ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত প্রধান অঞ্চলগুলো হলো- সাইবেরিয়ায় হোমো গণের প্রাণীর আবির্ভাব
সাইবেরিয়ায় মানুষের প্রথম বসতি স্থাপনের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং বৈচিত্র্যময়। প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী, এটিই সেই অঞ্চল যেখান থেকে মানুষ প্রথম আমেরিকা মহাদেশে পা রেখেছিল। কালের বিচারে একে কয়েকটি ভাগে ভাগ করা হয়।