বাগধারা (ব্যাকরণ)
বাংলা ব্যাকরণে এটি একটি পারিভাষিক শব্দ।

ব্যুৎপত্তি:
বাগধারা শব্দটি বাক্ + ধারা থেকে গঠিত। সংস্কৃত বাক্ (বচন, কথা, ভাষা) এবং ধারা (প্রবাহ, রীতি, ধারাবাহিকতা) শব্দের সন্ধিতে বাক্ + ধারা → বাগ্‌ধারা হয়েছে।

বাগ্‌ধারা হলো এক ধরনের স্থির অর্থবাহী পদ বা পদগুচ্ছ। তবে ব্যাকরণে পদগুচ্ছ ও বাগ্‌ধারা এক নয়। উভয়ই এক বা একাধিক পদের সমন্বয়ে গঠিত হতে পারে, কিন্তু অর্থপ্রকাশের দিক থেকে তাদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। পদগুচ্ছের অন্তর্গত শব্দগুলো তাদের নিজস্ব আক্ষরিক অর্থ বজায় রাখে এবং পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সম্মিলিত অর্থ প্রকাশ করে। যেমন- পাখির বাসা , চোখের জল, কাছে থেকে ইত্যাদি।

পক্ষান্তরে বাগধারা হলো এক বা একাধিক শব্দের সমন্বয়ে গঠিত এমন একটি স্থির ভাষাগত অভিব্যক্তি, যার অর্থ তার অন্তর্গত শব্দগুলোর আক্ষরিক অর্থ থেকে নির্ণয় করা যায় না; বরং সমগ্র অভিব্যক্তিটি একটি বিশেষ, রূপক বা প্রচলিত অর্থ প্রকাশ করে।

বাগধারা প্রতিটি ভাষার একটি গুরুত্বপূর্ণ ভাষাগত সম্পদ। এটি কোনো ভাষাভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের সামাজিক অভিজ্ঞতা, সংস্কৃতি, জীবনযাপন, ঐতিহ্য, বিশ্বাস ও কল্পনার মধ্য দিয়ে গড়ে ওঠে। ভাষাভাষীরা ভাবপ্রকাশকে সংক্ষিপ্ত, ব্যঞ্জনাময়, চিত্রময় ও প্রভাবশালী করার জন্য বাগধারা ব্যবহার করে।

বাগধারার বৈশিষ্ট্য
বাগধারা শব্দের ঊর্ধ্বক্রম: বাগধারার শ্রেণি
ক. শব্দসংখ্যাভিত্তিক শ্রেণি একশব্দীয় বাগধারা: অআকখ, অকটকিনা, অকণ্টকে। দ্বিশব্দীয় বাগধারা: অগস্ত্য যাত্রা, অকর্মার ধাড়ি, অমাবস্যার চাঁদ। ত্রিশব্দীয় বাগধারা: গভীর জলের মাছ, আঁধার ঘরের মাণিক। চতুঃশব্দীয় বাগধারা: আসতে যেতে গলা কাটা। খ. বিষয়ভিত্তিক শ্রেণি: এই শ্রেণিকরণে একই বাগধারা, একাধিক শ্রেণিভুক্ত হতে পারে। যেমন-
বাগধারার তালিকা
 
অআকখ
অকটকিনা
অকর্মার ধাড়ি
অকর্মার শেষ
অকস্মাৎ বজ্রপাত  
অকাজের কাজি
অকাজের গোঁসাই
অকামের গুরুঠাকুর
অকালকুষ্মাণ্ড
অকাল কুসুম
অকালপক্ব

অকালপক্ব
অকালবসন্ত
অকালবোধন
অকালমৃত্যু
অকালসন্ধ্যা
অকালের বাদল
অকালের তাল
অকূলদরিয়া
অকূলপাথার
অকূলতারণ
অকূলে কূল পাওয়া
অকূলে ডোবা
অকূলদরিয়ায় ভাসা
অকূলের কূল
অকূলের ভেলা
অক্কা পাওয়া
অক্ষরে অক্ষরে
অখদ্যে অবদ্যে
অগতির গতি
অগত্যা মধুসূদন
অগর-মগর করা
অগস্ত্যযাত্রা
অগাকান্ত
অগাচণ্ডী
অগামারা
অগারাম
অগাধ জলের মাছ
অগ্নি-অবতার
অগ্নিকন্যা
অগ্নিকাণ্ড
অগ্নিগর্ভ
অগ্নিচক্ষু
অগ্নিপরীক্ষা
অগ্নিতে ঘৃতাহূতি
অগ্নিতে বারিবর্ষণ
অঘটনঘটনপটিয়সী
আঘাচণ্ডী
অঘামারা
অঘারাম
অঙ্গ জল হওয়া
অঙ্গ জ্বালা
অজগরবৃত্তি
অজমূর্খ
অজুহাত
অথৈ জল
অথৈ জলের মাছ
অদিনে অক্ষণে
অদৃষ্টের পরিহাস
অধঃপাতে যাওয়া

কাজ চলছে...