দর্শক
বানান বিশ্লেষণ: দ্+র্+শ্+অ+ক্+অ
উচ্চারণ: d̪ɔrʃ.ʃok
[দর্শ্.শোক্]
শব্দ-উৎস:
সংস্কৃত
দর্শক>বাংলা
দর্শক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √
দৃশ্ (দেখা) +
অক (ণ্বুল),
কর্তৃবাচ্য
পদ:
বিশেষণ
অর্থ:-১ যিনি দৃশ্য অবলোকন
করেন
সমার্থক শব্দাবলি:
দ্রষ্টা, দর্শনকারী।
অর্থ: ২ কোন বিষয়ে সুচারুরূপে
দেখতে সক্ষম
সমার্থক শব্দাবলি: দক্ষ, নিপুণ [অক্ষদর্শক]
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
দর্শি
{ √
দৃশ্
(দেখা) +
ণিজন্ত ক্রিয়ামূল
ই (ণিচ)}
অর্থ: যিনি দর্শন করান।
প্রকৃষ্টরূপে যিনি দেখান, এই অর্থে প্রদর্শক
বিপরীতার্থক শব্দ দর্শিকা [স্ত্রীলিঙ্গার্থে]
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস।
সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ভূর্জপত্র। দোলযাত্রা
১৩৯৭।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি
প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা অভিধান । সুবলচন্দ্র মিত্র।