সুফি
বিদেশী শব্দ হিসেবে- বর্তমানে সুফী
বানান অশুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়।
বানান্ বিশ্লেষণ: স্ +উ+ফ্+ই
উচ্চারণ:
su.fi
(সু.ফি)
শব্দ-উৎস:
আরবি সুফি>
বাংলা সুফি
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{মুসলমান |
ধর্মাবলম্বী |
ব্যক্তি |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
অর্থ:
সুফি শব্দের আরবি শব্দমূল হলো সুফ্।
সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ,
প্রথম খণ্ডের, ৪৫২
পৃষ্ঠায়, সুফি শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে, 'সুফ
অর্থ পশম আর তাসাওউফের অর্থ পশমী বস্ত্রে পরিধানের অভ্যাস (লাব্সু’স-সুফ)- অতঃপর
মরমীতত্ত্বের সাধনায় কাহারও জীবনকে নিয়োজিত করার কাজকে বলা হয় তাসাওউফ। যিনি
নিজেকে এইরূপ সাধনায় সমর্পিত করেন ইসলামের পরিভাষায় তিনি সুফি নামে অভিহিত হন।'
ধারণা করা হয়, ইসলাম ধর্মের প্রচারের প্রথম দুই শতাব্দীর ভিতরে সংসারের ভোগ-বিলাস
ত্যাগ করে, কিছু সাধক সন্ন্যাসব্রত গ্রহণ করেছিলেন। এই সময় এঁরা কর্কশ ও মোটা পশমের
কাপড় পরিধান করতেন। কালক্রমে সুফ্-ধারী অর্থে এই সব সাধকরা সুফি নামে অভিহিত
হয়েছিলেন। সুফিদের মতাদর্শ হিসেবে ইসলাম ধরমের একটি বিশেষ শাখাকে সুফি ধর্ম বলা হয়।
ইংরেজি
sufi
যুক্তশব্দ:
উত্তরপদ: সুফিধর্ম,
সুফিবাদ