বকুল
১৯২০-এর দশকে কলকাতা থেকে প্রকাশিত একটি সাময়িক সাহিত্য পত্রিকা। তবে মূলধারার রাজনৈতিক বা বাণিজ্যিক দৈনিক না হওয়ায় এর বিস্তারিত প্রাতিষ্ঠানিক ইতিহাস কিংবা সম্পাদকের নাম ঐতিহাসিক নথিপত্রে সুনির্দিষ্টভাবে পাওয়া যায় না।

এই পত্রিকা নাম পাওয়া কাজী নজরুল ইসলামের রচিত রচনার প্রকাশের সূত্রে। এই পত্রিকার আষাঢ় ১৩২৭ (জুন ১৯২০) সংখ্যায় কাজী নজরুল ইসলামের 'বকুল' শিরোনামে একটি অনন্য কবিতা প্রকাশিত হয়েছিল। কবিতাটি কবির জীবদ্দশায় কোনো কাব্যগ্রন্থে স্থান পায়নি, তবে পরবর্তীতে বাংলা একাডেমী প্রকাশিত 'নজরুল রচনাবলী'র নবম খণ্ডে এটি অন্তর্ভুক্ত হয়।

এই কবিতার নামের  সাথে পত্রিকার নামের মিল দেখে অনুমান করা হয়- এই পত্রিকা প্রকাশের সূত্রে নজরুল এই কবিতাটি রচনা করেছিলেন। এই সংখ্যায় এই কবিতাটি ছাড়াও আরও দুটি রচনা প্রকাশিত হয়েছিল। এই তিনটি রচনা হলো-

বকুল [আষাঢ় ১৩২৭ (জুন-জুলাই ১৯২০)