জ্ঞানক্ষেত্র
কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে সংগঠিত প্রজ্ঞার সমন্বয়ে গঠিত জ্ঞানের ক্ষেত্র।।
ঊর্ধ্বক্রমবাচকতা { জ্ঞানক্ষেত্রে | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা| মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
knowledge domain, knowledge base

ব্যাখ্যা: কোনো বিষয় সম্পর্কে প্রকৃষ্ট ও সুসংগঠিত জ্ঞান অর্জনের মাধ্যমে যে প্রজ্ঞার বিকাশ ঘটে, সেই প্রজ্ঞাকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট জ্ঞানক্ষেত্র গড়ে ওঠে। অর্থাৎ জ্ঞানক্ষেত্র হলো কোনো বিশেষ বিষয়ের সংগঠিত ও সুশৃঙ্খল জ্ঞানের পরিসর। উদাহরণস্বরূপ, কেউ যদি দীর্ঘদিন ধরে জীববিজ্ঞান সম্পর্কিত জ্ঞান অর্জন, বিশ্লেষণ ও চর্চা করে, তবে তার মধ্যে জীববিজ্ঞান বিষয়ক প্রজ্ঞার বিকাশ ঘটে এবং সেই প্রজ্ঞাকে কেন্দ্র করে জীববিজ্ঞান একটি জ্ঞানক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। জ্ঞানক্ষেত্রের প্রকৃতি ও বিষয়বস্তুর ভিত্তিতে এর বহু শাখা গড়ে ওঠে। এই শাখাগুলোকে সাধারণভাবে জ্ঞানশাখা বলা হয়। যেমন— প্রাকৃতিক বিজ্ঞান, মানবিক শাখা, সমাজবিজ্ঞান, প্রকৌশলবিদ্যা ইত্যাদি।

অধঃক্রমবাচকতা