উপাংশ
অংশের অংশ। কোনো অংশের অন্তর্ভুক্ত সুনির্দিষ্ট বা পৃথক অংশ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{উপাংশ |
অংশ |
সম্পর্ক |
বিমূর্তন|
বিমূর্ত সত্তা ||
সত্তা |
}
ইংরেজি:
part, portion
ব্যাখ্যা: অংশের অংশ। কোনো অংশের অন্তর্ভুক্ত সুনির্দিষ্ট বা পৃথক অংশ। অর্থাৎ কোনো সমগ্রের একটি অংশ যখন নিজেই আরও ক্ষুদ্র বা পৃথক অংশে বিভক্ত হয়, তখন সেই ক্ষুদ্র অংশকে উপাংশ বলা হয়। যেমন, একটি ইঞ্জিনের একটি অংশ হলো সিলিন্ডার, আর সিলিন্ডারের একটি উপাংশ হলো পিস্টন।