১. ঊর্ধ্বক্রমবাচকতা {অংশ | সম্পর্ক | বিমূর্তন| বিমূর্ত সত্তা || সত্তা | }ঊর্ধ্বক্রমবাচকতা {। দেহাংশ | খণ্ডাংশ | অনির্দিষ্ট সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: কোনো সমগ্র অংশের কোনো সুনির্দিষ্ট অংশ।
সমার্থক শব্দাবলি: অংশ, অংশক, অংশাংশ, অংস, খণ্ডিতাংশ
ইংরেজি: part, portion
২. ঊর্ধ্বক্রমবাচকতা {উপাংশ (উপ-অংশ) | অংশ | সম্পর্ক | বিমূর্তন| বিমূর্ত সত্তা || সত্তা | }
অর্থ: অংশের অংশ। কোনো অংশের অন্তর্ভুক্ত সুনির্দিষ্ট বা পৃথক সত্তাকে অংশ বলা হয়।
সমার্থক শব্দাবলি: অংশ, অংশাংশ, ভাগ
উদাহরণ: প্রথম ভাগের এক পঞ্চমাংশ। এখানে প্রথম ভাগ একটি অংশ। এই অংশের ৫ ভাগের এক ভাগ হলো অংশের অংশ
ইংরেজি: component part, component
৩. ঊর্ধ্বক্রমবাচকতা | { অঞ্চল | স্থান | লক্ষ্যবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
region, part
ইংরেজি:
অর্থ:-১ অঞ্চল বলতে কোনো বিস্তৃত স্থান, ভূখণ্ড বা স্থানিক পরিসরের নির্দিষ্ট অংশকে বোঝায়। একটি অঞ্চল তার অবস্থান, বিস্তার, সীমানা, ভৌগোলিক বৈশিষ্ট্য বা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে অন্য অঞ্চল থেকে পৃথক হতে পারে। অঞ্চল ছোট বা বড় উভয় ধরনের হতে পারে; যেমন কোনো দেশের একটি প্রশাসনিক এলাকা, কৃষিপ্রধান এলাকা, জলবায়ুগত অঞ্চল কিংবা মহাশূন্যের একটি নির্দিষ্ট পরিসর।
উদাহরণ: প্রতিবছর বন্যায় দেশের নিম্নাংশ প্লাবিত হয় ।
সমার্থক শব্দাবলি: অংশ, ভাগ
অর্থ: ২. নির্দিষ্ট ধারণাবাচক অংশ।।
সমার্থক শব্দাবলি: একাংশ, একপার্শ্ব ।
উদাহরণ: মাঠের একাংশে রৌদ্র, অপর অংশে ছায়া ছিল ।
ইংরেজি: region, part৪. ঊর্ধ্বক্রমবাচকতা {পক্ষ (অংশ) । সংশ্রব । আগ্রহ । ঔৎসুক্য । অভিজ্ঞাগত অবস্থা । অবস্থা | সত্তাগুণ | |বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
৫. ঊর্ধ্বক্রমবাচকতা { অংশ | সাধারণ ধারণা | চিন্তা-ভাবনা | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য | বিমূর্তন | বিমূর্ত সত্তা || সত্তা | }
অর্থ: পক্ষ।
সমার্থক শব্দাবলি: অংশ, পক্ষ
উদাহরণ: বিবাদে কোনো অংশই ছেড়ে কথা বলে না।
ইংরেজি: part
৫. ঊর্ধ্বক্রমবাচকতা { অংশ। বস্তু | দৈহিক সত্তা | সত্তা|} ;
অর্থ: কোন অখণ্ড বস্তুবাচক সত্তার বিচ্ছিন্ন টকরো
সমার্থক শব্দাবলি: অংশ, খণ্ড, টুকরা, টুকরো
সমার্থক শব্দাবলি: অংশ, অংশবিশেষ, খণ্ড, টুকরা টুকরো
অর্থ: কোনো সমগ্রকে বিভিন্ন অংশে বিভক্ত বলে বিবেচনা করলে সেই বিভাজনের অন্তর্ভুক্ত একটি অংশ।
ব্যাখ্য : কোনো সমগ্রকে যে পৃথক অংশসমূহে বিভক্ত বলে বিবেচনা করা হয় এবং যেগুলো একত্রে সেই সমগ্র গঠন করে, সেগুলোর একটি। যেমন, 'পরীক্ষার লিখিত অংশ', 'কোম্পানির অর্থবিষয়ক বিভাগ', 'বিবিসির প্রকৌশল বিভাগ')
ইংরেজি: part, section, division
৬. ঊর্ধ্বক্রমবাচকতা {চরিত্রায়ণ | অভিনয় | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | ঘটনা | মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: কোনো মানুষের চরিত্রকে দর্শকের সামনে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হলো চরিত্রায়ণ। নাটকের প্রতিটি চরিত্র একটি নাটকের অংশ।
সমার্থক শব্দাবলি: অংশ, চরিত্র।
উদাহরণ: এই নাটকের মূখ্য অংশে তিনি অভিনয় করেছিলেন।
ইংরেজি: character, role, theatrical role, part, persona -- (she played the part of Desdemona)
৭. ঊর্ধ্বক্রমবাচকতা {| সম্পদ | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: মালিকানার সূত্রে ব্যবহার উপযোগী বস্তু বা বৈষয়িক মূল্য আছে এমন যে কোনো সামগ্রী বা উপকরণ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। কেউ এককভাবে সম্পদের মালিকানার দাবিদার হতে পারে আবার অংশবিশেষের দাবিদার হতে পারে। এই অংশবিশেষের অধিকারকে শেয়ার বা অংশিত্ব বলা হয়। সমার্থক শব্দাবলি: অংশ , অংশিত্ব, শেয়ার, স্বত্ব।
উদাহরণ: এই সম্পত্তিতে আমার অংশ আছে।
ইংরেজি: share, portion, part, percentage
৮. ঊর্ধ্বক্রমবাচকতা {অনির্দিষ্ট সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ:১. প্রাকৃতিক কোনো লক্ষ্যবস্তু, যা একাধিক অংশে বিভক্ত হলেও- অংশগুলি স্বতন্ত্রভাবে চিহ্নিত হয়ে থাকে।
উদাহরণ: পথটি দুই অংশে বিভাজিত হয়েছে, এর একটি অংশ কাদায় ভরা।
২. শরীরের কোনো বিশেষ অংশ বা দেহের কোন অঙ্গ বা সম্পূর্ণ দেহের একটি ভাগ।
উদাহরণ: পক্ষাঘাতে তার শরীরের একটি অংশ অচল হয়ে গিয়েছে।
ইংরেজি: body part
৯. ঊর্ধ্বক্রমবাচকতা {দেবাংশ | হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: সনাতন হিন্দু ধর্মমতে, কোনো কোনো মানুষ দেবতার অংশ হিসেবে মানুষরূপে জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন। এদের পিতা ছিলেন দেবতা আর মা ছিলেন মানবী। যেমন- উদাহরণ: অর্জুন দেবরাজ ইন্দ্র -এর অংশে জন্মেছিলেন।
১০. ঊর্ধ্বক্রমবাচকতা {অবতার । দেবাংশ । হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: সনাতন হিন্দু ধর্মমতে, জগতের কল্যাণের জন্য কোনো বিশেষ দেবতার প্রতিনিধি-রূপী অংশ হিসেবে জন্মগ্রহণ করেন।
সমার্থক শব্দ: অংশন, অবতার।
শব্দ বিবর্তন:an incarnation; an incarnation, an avatar; a personation ১১. ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দেবতা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন । বিমূর্ত-সত্তা | সত্তা|}
- সর্বপ্রাচীন নমুনা ১৪৭৩-১৪৮১ খ্রিষ্টাব্দ।
অবনী মণ্ডলে গীয়া নিজ নিজ অংশ হয়্যা। [শ্রীকৃষ্ণবিজয়। মালাধর বসু। ]
ইংরেজি :
অর্থ:
- ঋগ্বেদ এর মতে - আদিত্যদের একজন। ঋগ্বেদের ২য় মণ্ডলের ২৭ সূক্তে ছয়জন আদিত্য-এর নাম পাওয়া যায়। এঁরা হলেন মিত্র, অর্যমা, ভগ, বরুণ, দক্ষ এবং অংশ। কশ্যপ -এর ঔরসে অদিতি'র গর্ভে এঁর জন্ম হয়েছিল । দ্বাদশমূর্তি রূপে সূর্য দ্বাদশ আদিত্য-এ বিভাজিত ।
- হরিবংশ মতে- এই দ্বাদশ আদিত্য -এর একটির নাম ‘ অংশ’ ।
১২. ঊর্ধ্বক্রমবাচকতা { গণ | হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দেবতা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন । বিমূর্ত-সত্তা | সত্তা|}
অর্থ: স্বারোচিষ মন্বন্তরে দেবতারা নানা গণে বিভক্ত ছিল। সে সময়ে তুষিত গণের দেবতা ছিলেন অংশু ।
১৩.