সত্তাগুণ
কোনো সত্তার অন্তর্গত বা তার বৈশিষ্ট্যসূচক একটি বিমূর্ত ধারণা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ |
সত্তাগুণ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা | }
ইংরেজি:
attribute
ব্যাখ্যা: সত্তাগুণ হলো এমন একটি বিমূর্ত ধারণা, যা কোনো সত্তার বৈশিষ্ট্য, ধর্ম বা পরিচায়ক লক্ষণ প্রকাশ করে। একটি সত্তার এক বা একাধিক সত্তাগুণ থাকতে পারে এবং এই গুণাবলির মাধ্যমেই সত্তাটিকে চিহ্নিত, বর্ণনা ও অন্যান্য সত্তা থেকে পৃথক করা যায়। যেমন— রং, আকার, ওজন, দৈর্ঘ্য, তাপমাত্রা, বয়স, চারিত্রিক বৈশিষ্ট্য, সম্পর্ক ইত্যাদি কোনো না কোনো সত্তার সত্তাগুণ।
অধঃক্রমবাচকতা
state):
যে কোনো বিষয়ের তাৎক্ষণিক দশা।
আকৃতি
(shape, form)
:
কোনো বস্তুর দৃশ্যগত নিজস্ব রূপ।
চারিত্রিক বৈশিষ্ট্য
(trait):
কোনো ব্যক্তির সুনির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য।
দরশনগত লক্ষণগুণ
(visual property):
দর্শনের বিচারে বিবেচ্য গুণাবলি।
বৈশিষ্ট্য-গুণ
(quality:
কোনো
বিষয়বস্তু বা ব্যক্তিসত্তার অত্যাবশ্যকীয় এবং বিশেষভাবে শনাক্ত করা যায় এমন
সত্তাগুণ।
লক্ষণগুণ
(property)
: কোনো সত্তার মৌলিক গুণ বা গুণাবলি।