বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওগো বৈশাখী ঝড়! ল'য়ে যাও অবেলায় ঝরা এ মুকুল

ওগো বৈশাখী ঝড়! ল'য়ে যাও অবেলায় ঝরা এ মুকুল।
ল'য়ে যাও বিফল এ জীবন ─ এই পায়ে দলা ফুল॥
            ওগো নদীজল লহো আমারে
            বিরহের সেই মহা-পাথারে,
চাঁদের পানে চাহে যে পারাবারে
─ অনন্তকাল কাঁদে বিরহ-ব্যাকুল॥