বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
গানে গানে তব বন্ধন যাক টুটে

পাঠ ও পাঠভেদ:

গানে গানে তব বন্ধন যাক টুটে

রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে ওঠে॥ 

                            বিশ্বকবির চিত্তমাঝে  ভুবনবীণা যেথায় বাজে

জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে॥ 

ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে,

অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে।

                            সুরহারা প্রাণ বিষম বাধা—  সেই তো আঁধি, সেই তা ধাঁধা—

গান-ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে॥