বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
 আঘাত করে নিলে জিনে
পাঠ ও পাঠভেদ:

আঘাত করে নিলে জিনে,
     কাড়িলে মন দিনে দিনে ॥ 
সুখের বাধা ভেঙে ফেলে  তবে আমার প্রাণে এলে—
বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে ॥ 
    
তুফান দেখে ঝড়ের রাতে
     ছেড়েছি হাল তোমার হাতে
।
বাটের মাঝে, হাটের মাঝে, কোথাও আমায় ছাড়লে  না-যে—
যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে ॥