বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:  আমায় বাঁধবে
যদি কাজের ডোরে।
পাঠ ও পাঠভেদ:

                              আমায়    বাঁধবে যদি কাজের ডোরে

কেন     পাগল কর এমন ক'রে ?।

  বাতাস আনে কেন জানি   কোন্ গগনের গোপন বাণী,

           পরানখানি দেয় যে ভ’রে ॥

  সোনার আলো কেমনে হে,    রক্তে নাচে সকল দেহে।

  কারে পাঠাও ক্ষণে ক্ষণে       আমার খোলা বাতায়নে,

          সকল হৃদয় লয় যে হ’র ॥