বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: অচেনাকে
ভয় কী আমার ওরে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা (উপ-বিভাগ:
শেষ-৭)
পর্যায়ের ৫৯০
অচেনাকে
ভয় কী আমার ওরে
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে
॥
জানি জানি আমার চেনা
কোনো কালেই ফুরাবে না,
চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ॥
ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে।
সকল প্রেমই অচেনা গো,
তাই তো হৃদয় দোলে
অচেনা এই ভুবন-মাঝে
কতই সুরেই হৃদয় বাজে—
অচেনা এই জীবন
আমার,
ড়াই তারি ঘোরে
॥
RBVBMS
131
[নমুনা
]
পাঠভেদ:
পাঠভেদ আছে।
স্বরবিতান ত্রয়শ্চত্বারিংশ (৪৩) খণ্ডের
৮৩ পৃষ্ঠায় বর্ণিত পাঠভেদটি নিচে
দেখানো হলো।
ধুলার
'পরে করি খেলা গো.....
আঘাত
খেয়ে বাঁচি নাহয়.....
আমার
সাথে খেলাও হেসে গো: স্বরলিপি, বিশ্বভারতী ১-৩।১৩৬০
ধুলার 'পরে করি খেলা .....
আঘাত খেয়ে বাঁচি কিম্বা.....
আ মার সাথে খেলাও হেসে: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
- ক.
রচনাকাল ও স্থান:
RBVBMS
131-
তে
লিখিত এই গানের সাথে গানটির রচনাকাল ও স্থানের উল্লেখ আছে- '২৩
আশ্বিন/গয়া'।
উল্লেখ্য, ১৩২১
বঙ্গাব্দের
২২শে আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যান। এখানে তিনি মহান্ত মহারাজের
অতিথি হিসাবে ২৪শে আশ্বিন পর্যন্ত অবস্থান করেন। এই সময়ের ভিতরে তিনি এই
গানটিই-সহ ৩টি গান রচনা করেছিলেন। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩ বৎসর ৫ মাস।
[৫৩ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থ
-
নবম খণ্ড (ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ)। গীতালি ৮৭। পৃষ্ঠা ৫১৬।
[নমুনা]
-
গীতবিতান
-
গীতালি
-
প্রথম সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস, ১৩২১
বঙ্গাব্দ ।
৮৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৪।
[নমুনা]
- রবীন্দ্ররচনাবলী
একাদশ খণ্ড (বিশ্বভারতী, আশ্বিন ১৩৯৩)। গীতালি। ৮৭ সংখ্যক
। পৃষ্ঠা: ২৭৭-৭৮
- ব্রহ্মসঙ্গীত (সাধারণ ব্রাহ্মসমাজ) পঞ্চম অধ্যায় : মনোজগত’
অংশ ৩০১ পৃষ্ঠা
-
স্বরবিতান ত্রয়শ্চত্বারিংশ
(৪৩) খণ্ডের (মাঘ ১৪১২ বঙ্গাব্দ) দ্বিতীয় গান । পৃষ্ঠা: ৮-১০।
[নমুনা]
- পত্রিকা:
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
তালে নিবদ্ধ।
রাগ: ইমন। তাল: দাদরা: [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৩]
রাগ: ইমন।
তাল: দাদর
। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৬
]
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গ্রহস্বর: পা।
লয়: মধ্য ।