বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ আমি তোমার চরণের অধীন
গান সংখ্যাঃ ১৩
আমি তোমার চরণের অধীন, ও সোনার মুর্শিদ
মৌলাজি তোমার আশায় আশায় আমার গেল দিন
মুর্শিদও, গুণে কাটে যারে সে থাকে নিগুম ঘরে
আশেক থাকে মাশুকের অধীন,
আশায় আমার গেল দিন॥
চাতকিনী পাখির মতো, আশায় নিশি হইল গত,
তব চরণ না পাইলাম আমি এ অধীন॥
মুর্শিদও, আমি দেখিলাম ত্রিপিনির বাঁকে
শনি শুনে, রবি দেখে, সোমে বাঁশি বাজায় রাত্র-দিন
মঙ্গলে কালাম করে, বুধ থাকে অন্তরপুরে,
ও তারে না চিনিলাম জাহির কি বাতিন
মুর্শিদও বৃহস্পতি, শুক্রবার, মুর্শিদ নামটি করো সার,
জপো মন হইয়া দীনের হীন
ভাবিয়া শেখ ভানু বলে, সাই চরণ কি মুফতে মিলে
ও আমার মুর্শিদ দয়াল, গলাও না মোমের মতো
আমি যে কঠিন, তোমার আশায় আশায় গেল দিন॥
পর্যায়
তথ্যসূত্র