বিষয় : শেখ ভানু রচিত গান
শিরোনাম : ছাড়াইলে না এই ভবের মায়া
গান সংখ্যা : ৪১
ছাড়াইলে না এই ভবের মায়া রে মনুয়া,
ছাড়াইলে না এই ভবের মায়া॥
সাঁই দিয়াছে যত ধন, করলে না তারে নিরূপণ
রাঙ দিয়া বদলিলে কাঁচা সোনা রে মনুয়া॥
তোর দেহতে হস্তীর জোর, বেকামে হইল ভোর
তারে না ফিরাইলে জ্ঞানের অঙ্কুশ দিয়া রে মনুয়া॥
গাফিলে কাটাইলে দিন, হইয়া রিপুর অধীন
তরে কখন জানি বান্ধিবে শমন রে মনুয়া॥
অধীন শেখ ভানু বলে ধরিয়া ইয়ার গলে
তার বাজাইও ভাবের আঙুলে রে মনুয়া॥
পর্যায়
তথ্যসূত্র