বিষয়: শেখ ভানু রচিত গান
গান সংখ্যা: ৩১
ও শ্যাম বন্ধুয়ারে, ও বন্ধু আমি তোমার দরশন ভিখারিরে
ও শ্যাম রে
আর বন্ধের আতে তোতার ছাও-
ও আল্লাহ, খেওয়া ঘাটে নাইরে নাও রে;
ও আমার খেওয়ানীরে খাইছে লঙ্কার বাঘে রে
ও শ্যাম রে
আর বন্ধের আতে তালের পাঙ্খা-
ও আল্লা তাতে রাধার নামটি লেখা রে
ও আমার কালার নামটি কে দিল লিখাইয়া
ও শ্যাম রে
আরে দুখের দুখিলা যত,
ও আল্লা তারারে পালাইলাম পক্ষ রে;
ও আল্লা, তারা রইলা আল্লার দিকে চাইয়া
ও শ্যাম রে
আর কইন তো ফকির ভানু শায়-
ও আল্লা, দীনের পন্থে দিন তো যায় রে;
ও আমি বৃথা জনম গওয়াইলাম হেথায়
ও শ্যাম রে
ও বন্ধু আমি তোর দরশন ভিখারী রে।
পর্যায়
তথ্যসূত্র