আতশ
বানান বিশ্লেষণ: আ+ত+শ্+অ
উচ্চারণ: a.tosh (আ.তোশ)
শব্দ উৎস: ফার্সি আতাশ (آتش)>বাংলা আতশ
পদ: বিশেষ্য
অর্থ: আগুন
সমার্থক শব্দাবলি: আগুন, অগ্নি, অনল, হুতাশন, উত্তাপ, আতশবাজি

ভেদ বুঝাইয়া খুশী করো মন... 
আলম আরোয়ার মাঝে, কয় রঙ্গে রূহানী সাজে গো।
এগো, আব আতস খাক বাতে, কেমনে হইলো মিলন॥ [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, ফেব্রুয়ারী ২০১৪, মাতৃভূমি প্রকাশনী, ১১/১ ইসলামী টাওয়ার দ্বিতীয় তলা, বাংলাবাজার, ঢাকা। পুঁথি-প্রেমতরঙ্গ। পৃষ্ঠা: ১৯৬]

নতুন গাঙ্গে প্রেম তরঙ্গে..
আব আতশ খাক বাদে ধরেছি দেহের আকার॥ [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, মে ২০১৯ খ্রিষ্টাব্দ, উৎস প্রকাশন, ১২৭ আজিজ সুপার মার্কেট তৃতীয় তলা, শাহবাগ, ঢাকা ১০০০। পৃষ্ঠা: ১৭৮]

মুর্শিদতত্ত্ব অথৈ গভীরে...
চার পথের চার নায়ক জানি খাক আতশ পবন পানি।
মুর্শিদ বলে কারে মানি দেখো দেখি হিসাব করে ॥ [লালন সাঁই] [তথ্য]
[অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৮]

আপন চিনিয়া নাম লইও রে সোনার ময়না...
মনা ভাই, আব, আতশ, খাক, বাদ, অজুদ তোমার।
চাইরের সঙ্গে এক দিয়া যোগ মিশাইও তারে॥ [শেখ ভানু]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ২০]


তথ্যসূত্র: