বিষয়: শেখ ভানু রচিত গান
শিরোনাম: তোরা আয় গো সখীগণ
গান সংখ্যা: ৪৫
তোরা আয় গো সখীগণ, বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন
প্রেম বাজারে প্রেমের পসার, খুলছে মহাজন হায় রে
কত হীরা লাল পরশমণি রত্ন কাঞ্চন
বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন॥
দিনে দিনে মাইল্য ভাটি, ও তোর এ রূপ-যৌবন হায় রে
ভাঙবে বাজার মিলবে না আর তোর সাধনার ধন রে॥
শাশুড়ি ননদী জাল ওরা তিন জন হায় রে
চিনিয়া লইও তুমি তোমার মায়ারই স্বজন রে
ভানু বলে কপাট খুলে দেখো গো সখীগণ হায় রে
লা-মোকামে গেলে পাবে তোরা, বন্ধুর দরশন রে॥
ওরে খালেছ দিলে যে হইবে সুজন হায় রে
মরণ কালে আল্লাহর নাম তার হইবে স্মরণ রে॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৬১