অঙ্ক্
সংস্কৃত
ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো− অঙ্কন করা, আঁকা, চিহ্নিত করা,
গমন করা, লক্ষ্য করা।
- অঙ্কন করা, আঁকা, চিহ্নিত করা অর্থে− এই অর্থে এই
ক্রিয়ামূলের সাথে যে সকল
প্রত্যয় যুক্ত হয়ে নতুন
পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়– তার তালিকা দেওয়া
হলো।
√অঙ্ক্ (আঁকা, চিহ্নিত করা) +
অন্ (ল্যুট)=অঙ্কন
√অঙ্ক্
(আঁকা, চিহ্নিত করা) +
ত (ক্ত)=অঙ্কিত (চিহ্নিত)
√ অঙ্ক্
(আঁকা, চিহ্নিত করা) +
অনীয় (অনীয়রঃ) =অঙ্কনীয়
√ অঙ্ক্
(অঙ্কিত করা) +
য (যৎ)=
অঙ্ক্য
গমন করা: এই অর্থে এই
ক্রিয়ামূলের সাথে যে সকল
প্রত্যয় যুক্ত হয়ে নতুন
পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়– তার তালিকা দেওয়া
হলো। √অঙ্ক্ (গমন করা +
উর্=অঙ্কুর
√অঙ্ক্
(গমন করা) +
উশ্=
অঙ্কুশ
এই
ক্রিয়ামূল থেকে উৎপন্ন বাংলা ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূলগুলো হলো।