অভাষ্য
বানান বিশ্লেষণ: অ+ভ্+আ-ষ্+য
উচ্চারণ: ɔ.bʱaʃ.ʃo [অ.ভাশ্.শো]
শব্দ-উৎস: সংস্কৃত অভাষ্য > বাংলা অভাষ্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ ( নয় ) ভাষ্য / নঞ্ তৎপুরুষ সমাস
পদ: বিশেষণ
অর্থ: যা ব্যাখ্যা করা হয়নি, যা ভাষ্যের বিষয় নয় বা যা ভাষ্যযোগ্য নয়। অভাষ্য বলতে এমন কোনো বিষয় বা অবস্থাকে বোঝায়, যা সাধারণ ভাষায় প্রকাশ বা ব্যাখ্যা করা কঠিন। দর্শন ও আধ্যাত্মিক সাহিত্যে এটি এমন কোনো পরম সত্য বা অনুভূতিকে বোঝাতে ব্যবহৃত হয়, যা ভাষার সীমার বাইরে।
সমার্থক শব্দাবলি:

১. যা কথনযোগ্য  বা উচ্চারণযোগ্য নয় ।
সমার্থক শব্দাবলি: অকথনীয়, অকথ্য, অকহতব্য, অনির্বচনীয়, অনুচ্চারণীয়, অনুচার্য, অবর্ণনীয়, অবাচ্য, অভাষ্য ।

২. যা কথন বা আলোচনার যোগ্য নয়।
সমার্থক শব্দাবলি: অনালোচ্য, অনালোচনীয়

৩. যা শ্রবণের যোগ্য নয়-
সমার্থক শব্দাবলি: অশ্রবণীয়, অশ্রাব্য

৪. যা প্রকাশ করার যোগ্য নয়
সমার্থক শব্দাবলি: অপ্রকাশ্য, গোপন।

. বিস্ময়, বিষাদ, আনন্দ ইত্যাদি অর্থে যে বিষয় ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য হিসেবে বিবেচনা করা হয়।
সমার্থক শব্দাবলি: অকথনীয়, অনির্বচনীয়, অনুচ্চারণীয়, অবর্ণনীয়, অকহতব্য।

ইংরেজি:
unspeakable