অক্ষধর
বানান বিশ্লেষণ: অ-ক্+ষ্+অ-ধ্+অ+র্+অ
উচ্চারণ: ok.kʰod̪.d̪ʰɔr [ওক্.খোদ্.ধর্]
শব্দ-উৎস: সংস্কৃত অক্ষধর> বাংলা অক্ষধর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ ১ অক্ষের ধর্/ ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
অর্থ:
অক্ষ (চক্র) ধারণ করে এমন দণ্ড
সমার্থক শব্দাবলি: চক্রের ধারক, চক্রধর

<রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ২ অক্ষ ধারণ করেন যিনি / উপপদ তৎপুরুষ সমাস
অর্থ: সনাতন হিন্দু ধর্মের দেবতা বিষ্ণু সুদর্শন চক্র ধারণ করেন। এই কারণে তিনি অক্ষধর নামে খ্যাত।
 

সূত্র: