অক্ষদর্শিকা
বানান বিশ্লেষণ: অ-ক্+ষ্+অ-দ্+র্+শ্+ই+ক্+আ
উচ্চারণ: ok.kʰo.d̪orʃ.ʃi.ka [ওক্.খো.দর্‌শ্.শি.কা]
শব্দ-উৎস: সংস্কৃত অক্ষদর্শিকা> বাংলা অক্ষদর্শিকা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অক্ষের (ব্যবহারিক শাস্ত্রের)
দর্শিকা (দর্শনকারিণী)/ ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ: বিশেষণ
অর্থ: শাস্ত্র বিচার করতে পারেন এমন নারী
বিপরীতার্থক শব্দ: অক্ষদর্শক [পুংলিঙ্গার্থে]

সূত্র: