অক্ষদর্শক
বানান বিশ্লেষণ: অ-ক্+ষ্+অ-দ্+র্+শ্+অ+ক্+অ
উচ্চারণ:
ok.kʰo.d̪ɔrʃ.ʃok
[ওক্.খো.দর্শ্.শোক]
শব্দ-উৎস:
সংস্কৃত অক্ষদর্শক>
বাংলা অক্ষদর্শক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অক্ষের
(ব্যবহারিক শাস্ত্রের) দর্শক (দর্শনকারী)/
ষষ্ঠী তৎপুরুষ
সমাস
পদ:
বিশেষণ
অর্থ: বিচারক, ব্যবহারদ্রষ্টা
সমার্থক শব্দাবলি: অক্ষদর্শক,
অক্ষদৃক
বিপরীতার্থক শব্দ:
অক্ষদর্শিকা ৱ[স্ত্রীলিঙ্গার্থ]
সূত্র:
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- সরল বাঙ্গালা
অভিধান । সুবলচন্দ্র
মিত্র।