আখেটক
বানান বিশ্লেষণ: আ+খ্+এ+ট্+অ+ক্+অ
উচ্চারণ: a.kʰe.ʈɔk [আ.খে.টক্]
শব্দ-উৎস: সংস্কৃত আখেটক> বাংলা আখেটক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: আ-খিট্ (ত্রাস , মৃগয়া, ত্রাস )+ অ (ঘঞ্) + ক্ (কন্)
পদ: বিশেষ্য
অর্থ: যার দ্বারা মৃগ ত্রস্ত হয়।
সমার্থক শব্দাবলি: আখেট, আখেটক, মৃগয়া, শিকার

পদ: বিশেষণ
অর্থ: যে মৃগয়া করে, যার দ্বারা শিকার ত্রস্ত হয়।
সমার্থক শব্দাবলি:
অক্ষটি , আখেট, আখেটক, আখেটি, আখেটক, আখেটিক, শিকারী, ব্যাধ
বিপরীতার্থক শব্দ: আখেটিকা [স্ত্রীলিঙ্গার্থে]
সূত্র: