পত্নী
বানান বিশ্লেষণ: প্+অ+ত্+ন্+ঈ
উচ্চারণ:
pot̪ni পোত্‌.নি
শব্দ-উৎস:
সংস্কৃত পত্নী> বাংলা পত্নী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পতি {
পা (পালন করা) + অতি (ডতি), কর্তৃবাচ্য} + ঈ (ঙীপ্) ন আগম (স্ত্রীলিঙ্গ)
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | বিবাহিতা | নারী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা | সত্তা |
অর্থ: নৃজাতির স্ত্রীসত্তা- যিনি বৈবাহিক সূত্রে দাম্পত্য জীবনে পুরুষের অংশভাগীL ভিন্নার্থে পতি দ্বারা পালিতা হন, এই অর্থে-পত্নী।
সমার্থক শব্দাবলি: অওরত, অওরৎ, পত্নী, বউ, বধূ, বহু, বামা, বৌ, ভার্যা , সহধর্মচারিণী, সহধর্মিণী, সীমন্তিনী, স্ত্রী
ইংরেজি:
married woman


সূত্র: