উদ্ভিদ
বানান বিশ্লেষণ : উ+দ্+ভিদ্
উচ্চারণ :
ud̪.bʰid̪ (উদ্.ভিদ্)
শব্দ-উৎস: সংস্কৃত  উদ্ভিদ>বাংলাদ্ভিদ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ : উৎ-Öভিদ্ (ভেদ করা)+ অ (ক), কর্তৃবাচ্য
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {উদ্ভিদ |  জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ : যা ভূমি ভেদ করে উত্থিত হয়, এই অর্থেউদ্ভিদ বা উদ্ভেদ। মূলত জীবজগতের সদস্যদের অন্যতম একটি শাখার প্রজাতিসমূহের সাধারণ নাম। কঠিন খাদ্যগ্রহণে অক্ষম, কোষসমূহ জড়প্রাচীর ধর্মী এবং প্রাণীকুলের মতো স্বচ্ছায় চলাচলে অক্ষম এবং স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্তসংবহনতন্ত্র নাই এমন জীবজগতের সদস্যসমূহের জাতিগত নাম হলো উদ্ভিদ।

মনাম :
অংহ্রিপ, অঙ্ঘ্রিপ, অটবী, উদ্ভিদ, উদ্ভেদ, উর্বীরূহ, ক্ষিতিরুহ, গাছ, তরু, দ্রু, দ্রুম, পত্রী, পল্লবী, পাদপ, বিটপী, বৃক্ষ, ভূরুহ, মহীজাত, মহীরুহ, শাখী, স্কন্দী।

সমার্থক শব্দাবলি :

১. যারা পাদ (মূল) দ্বারা পান করে, এই অর্থে  অংহ্রিপ, অঙ্ঘ্রিপ, পাদপ।
২. মৃগয়ার্থে যেখানে গমন করা হয়
,  এই অর্থ  বৃক্ষরাজি (অরণ্য)। বৃক্ষরাজির অংশ হিসাবে উদ্ভিদের সমার্থগুলো হলো  অটবী, গাছ
৩. যা ভূমি ভেদ করে উত্থিত হয়, এই অর্থে
 উদ্ভিদ, উদ্ভেদ।
৪. ভূমি থেকে জন্ম হয় যার, এই অর্থে
 উর্বীরূহ, ক্ষিতিরুহ, ভূরুহ, মহীজাত, মহীরুহ।
৫. ঊর্ধ্বদিকে গমন করে (বৃদ্ধি পায়) বা উত্তীর্ণ হয়, অর্থে
  তরু, দ্রু, দ্রুম।
৬. পত্র বা পাতা আছে এই অর্থে
পত্রী, পল্লবী
৭. শাখা আছে এই অর্থে
  বিটপী, শাখী।
৮. যা ছেদন বা কাটার উপযুক্ত, এই অর্থে
  বৃক্ষ।
৯. প্রশস্তস্কন্ধ {বিশাল ব্যাপ্তী ও ভারবহনকারী (পাখির আশ্রয়স্থল)} রূপ বিস্তার অর্থে
  স্কন্ধী।

ইংরেজি : Plant


সূত্র :